নতুন স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে
বর্তমান সময়ে বাজারে নতুন নতুন স্মার্ট ফোন আসছে। এতো এতো অপশনের ভিতরে নিজের
প্রয়োজনীয় বাজেট অনুযায়ী সঠিক ফোনটি বেছে নেওয়া কিছুটা কঠিন হতে পারে। না বুঝে
ফোন কিনলে পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সম্মোখিন হতে হয়।
তাই একটি নতুন স্মার্ট ফোন কেনার আগে যে গুরত্বপুন বিষয়গুলো সবসময়ই মনে রাখতে
হবে।এসব বিষয়ই নিয়ে নিচে আলোচনা করা হলোঃ
পেজ সূচিপত্রঃ নতুন স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে
বাজেট
একটি নতুন স্মার্ট ফোন কিনতে সবার একটা বাজেট থাকে যার যেমন বাজেট সে সেরকম ফোন
কিনে।সবাই চাই তার নিজের বাজেটের মধে সুন্দর একটি ফোন হোক। বর্তমান সময়ে সকলে
বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ফোন বেশী নিয়ে থাকে।এর মাঝে ননব্রাড স্মার্ট ফোন গুলো
বেশি জনপ্রিয় পেয়েছে যেমনঃ infinix hot series,tecno,Walton,etc.
গেমিংয়ের জন্য অনেক টাকা দিয়ে ফোন কিনে কিন্তু অনেকে ভালো পারফরম্যান্স
পাইনা।বেশি টাকা নষ্ট না করে একটু বুদ্ধি করে স্মার্ট ফোন কিনলে অনেক
ভাল পারফরম্যান্স পাওয়া যাবে।
প্রসেসর (Processor)
একটি ফোন তাঁর প্রসেসর (Processor) ওপর নির্ভর করে।সামাজিক যোগাযোগ মাধ্যম
ব্যবহার বা সাধারণ ব্রাউজিংয়ের জন্য MediaTek Helio সিরিজের বা Snapdragon
680/685 প্রসেসর যথেষ্ট।ভালো পারফরম্যান্স ও গেমিংয়ের জন্য Snapdragon 7 series,
MediaTek Dimensity 7000/8000 series কিংবা Apple A series প্রসেসর বেছে নেওয়া
বুদ্ধিমানের কাজ হবে।
র্যাম ও স্টোরেজ (RAM & Storage)
- Ram:সুন্দর কাজের জন্য বর্তমানে অন্তত 6 GB RAM বা 8 GB RAM নেওয়া উচিত। াএতে করে আপনি সুন্দর ভাবে সবকিছু করতে পারবেন ।আপনার টুকটাক সকল কাজগুলো করা সম্ভব।
- Storage: ন্যূনতম 128 GB Storage বেছে নিন, যাতে অ্যাপ ও মিডিয়া ফাইলের জন্য জায়গা অভাব না হয়।আপনার প্রয়োজন উনুযায়ি যতোটুকু storage লাগবে সেটা দেখে নিন পারলে একটু বেশি নেয়াটাই ভাল তাহলে পরে storage সমস্যা হয়বে না।
ডিসপ্লে (Display)
আমরা সারাদিন ফোনের ডিসপ্লের দিকেই তাকিয়ে থাকি, তাই ডিসপ্লের মান ভালো হওয়া
জরুরি।ডিসপ্লে যাতে স্মুথ অনুভব হয়, সে জন্য
90Hz বা
120Hz রিফ্রেশ রেট
আছে এমন ফোন নির্বাচন করুন।ডিসপ্লে সাধারণত ২ ধরনের হয়ে থাকে
AMOLED / OLED উজ্জ্বল রঙের জন্য AMOLED ডিসপ্লে সেরা।
ক্যামেরা (Camera)
আমরা অনেকে মনে করি megapixel বেশি হলে Camera ভাল হয় ।শুধু megapixelবেশি হলেই ক্যামেরা ভালো হয় না।প্রসেসরের ইমেজ অপটিমাইজেশন ক্যামেরার ছবির মান নির্ধারণ করে।ভিডিও করার অভ্যাস থাকলে OIS (Optical Image Stabilization) সাপোর্ট আছে কি না দেখে নিন।
- ব্যাটারি ক্যাবাসিটি: সারাদিন নিশ্চিন্তে ব্যবহারের জন্য অন্তত 5000 mAh ব্যাটারির ফোন নেওয়া ভালো।
-
ফাস্ট চার্জিং: দ্রুত ফোন চার্জ করার জন্য অন্তত 25W থেকে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে কি না দেখে নিন।
শেষ কথা
ফোন কেনার আগে সবসময় আপনার মূল চাহিদা (যেমন: ক্যামেরা, গেমিং, নাকি সাধারণ ব্যবহার) চিহ্নিত করুন এবং সেই অনুযায়ী বাজেট নির্ধারণ করে সেরা ফোনটি বেছে নিন। আমার মতে আপনি আগে ভাবুন আপনি কোন কাজে ব্যবহার করবেন ।তাঁরপর আপনার বাজেট কেমন সেভাবে ওপরের বিষয় গুলো দেখে স্মার্ট ফোন কিনুন।


স্কিল গ্লোবাল টেকের নীতিমালা মেনে কমেন্ত করুন সবগুলো রিভিউ করা হয়
comment url